ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

    ঝালকাঠিতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ঈদের ছুটিতে নানা বাাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নবগ্রামের বাউকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো নবগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের কামাল হাওলাদারের দুই মেয়ে সোনালী (৮) ও রূপালী (৬)। তাদের নানার নাম শাজাহান মিয়া। 

    স্বজনরা জানান, দুপুরে দুই বোন গোসল করতে নেমে পার্শ্ববর্তী খালে ডুবে যায়। অনেক  খোঁজাখুঁজির পর বিকেলে দুই শিশুর মৃতদেহ খালে ভাসতে দেখে পরিবারের কাছে খবর দেয়। স্বজনরা গিয়ে খাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। দুই শিশুর মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

    নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ বলেন, দুই বোন পানিতে ডুবে গেলে তাদের অনেক খোঁজাখুঁজি করার পরে বিকেলে লাশ উদ্ধার করা হয়। দুই বোন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো। তাদের লাশ বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ