ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বরিশালে সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতা নিহত

    বরিশালে সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতা নিহত
    জিয়াউল হাসান শামীম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাশীপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মহানগর কৃষক দলের আহবায়ক জিয়াউল হাসান শামীম নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল মহাসড়কের কাশীপুর সুরভী ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শামীম মোটর সাইকেল যোগে কাশীপুর বরিশাল নগরীর দিকে যাচ্ছিলো। সুরভী ফিলিং স্টেশন এলাকা অতিক্রমকালে শামীমের মোটরসাইকেলের সাথে বিপরীতমুখি একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। 

    এতে শামীম গুরুতর আহত হলে তাকে শের-ই বাংলা মেডিকেলে নিয়ে যায় স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শামীমের মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। 

    শামীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব মীর জাহিদুল কবির।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ