ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বাকেরগঞ্জে মসজিদে দুই কাজির মারামারি

    বাকেরগঞ্জে মসজিদে দুই কাজির মারামারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের আয়োজনে মসজিদের ভেতরেই বরিশালের বাকেরগঞ্জে দুই কাজির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

    সোমবার (২৪ এপ্রিল) বিকেলে জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ মেদিগঞ্জ শাহী জামে মসজিদের ভেতরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

    জানা যায়, মসজিদে সোমবার আসর নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে বর ও কনে পক্ষের উপস্থিতিতে বিয়ের কাবিনের আয়োজন করা হয়। রঙ্গশ্রী ইউনিয়নের কাজী শফিউল বাশারের  এ বিয়ের কাজ সম্পন্ন করার কথা ছিল। আকস্মিকভাবে মসজিদের মধ্যে উপস্থিত হন অপর কাজি আবু হানিফা।

    এ সময় দুই কাজির বৈধতা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

    আবু হানিফার দাবি, তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বৈধ কাজি। হাইকোর্ট তাকে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে।

    এদিকে শফিউল বাশারও নিজেকে রঙ্গশ্রী ইউনিয়নের কাজি পরিচয় দিয়ে জানান, সুপ্রিম কোর্ট কাজি আবু হানিফার রায়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

    এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে তারা। এলাকাবাসীর হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে হট্টগোল নিয়ন্ত্রণে আসে।  তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ