সুবিধাবঞ্চিত নারীদের মাঝে আবিস্কারের সেলাই মেশিন বিতরণ

জাতীয় পর্যায়ের স্বীকৃতিপ্রাপ্ত যুব সংগঠন আবিস্কার এর উদ্যোগে ঈদের আগের দিন ২১ এপ্রিল সার্কিট হাউসে সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে ১২টি সেলাই মেশিন বিতরণ করো হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন।
আবিস্কার প্রতিষ্ঠাতা ও প্রধান পরামর্শক আবু বকর ছিদ্দিক সোহেল এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তর এর উপ পরিচালক মো: আক্তারুজ্জামান, বিভাগীয় অফিসের উপ পরিচালক আল মামুন তালুকদার, জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, নারী নেত্রী প্রফেসর শাহ সাজেদা, এডাব সভাপতি কাজী জাহাঙ্গীর কবির, আবিস্কার এর উপদেষ্টা ও সুরভি লঞ্চের পরিচালক রিয়াজ উল কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন আবিস্কার এর সাধারণ সম্পাদক এ কে এম আজাদ হোসেন শামীম, প্রচার সম্পাদক সাইদুর রহমান পান্থ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক এম এইচ ওসমান গনী উজ্জ্বল, নির্বাহী সদস্য জহিরুদ্দিন মোহাম্মদ রোমেল, সংগঠনের কো অর্ডিনেটর মেজবাহ উদ্দিন খান শাহীন প্রমুখ।
সেলাই মেশিন ছাড়াও গাভী কেনার জন্য প্রতিবন্ধীকে অর্থ সহায়তা, একজন এতিম বালককে কারিগরি শিক্ষা সহায়তা এবং অসহায়দের মধ্যে অর্থ সহায়তা প্রদান করা হয়।
টিইউ