ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লঞ্চ থেকে পড়ে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

    লঞ্চ থেকে পড়ে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদের আগের দিন (শুক্রবার) ঢাকা থেকে ফারহান-৩ লঞ্চযোগে অন্যান্য যাত্রীর সাথে ভোলার মনপুরায় বাড়ি ফিরছিলেন ৩ বন্ধু। এর মধ্যে লঞ্চটি ফতুল্লার কাছে ঝড়ের কবলে পড়লে লঞ্চ থেকে নদীতে পড়ে যায় তিন বন্ধু। দুই বন্ধু সাঁতরিয়ে তীরে উঠলেও এক বন্ধু নিখোঁজ ছিল। রোববার সকালে ঢাকার ফতুল্লা ব্রিজের কাছ থেকে নিখোঁজ ওই বন্ধুর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। রোববার রাত ১১ টায় লাশ হয়ে বাড়ি ফেরেন মনপুরা সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী মোঃ সোহেল। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
    লঞ্চ থেকে পড়ে যাওয়া বাকিদের নাম মোঃ শফিকুল ইসলাম শাওন ও মোঃ হাসনাইন। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাটগ্রামে।
    এই ব্যাপারে ফারহান-৩ লঞ্চের ঘাট সুপার ভাইজার সহ লঞ্চের সুপার ভাইজার মাসুদ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে রাজি হননি।

    মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, নিখোঁজ সোহেল এর মরদেহ ফতুল্লা ব্রিজের কাছ থেকে
    নৌ পুলিশ উদ্ধার করেছে। এঘটনায় এখনো কোন মামলা হয়নি।
     


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ