ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • কুয়াকাটায় আবাসিক হোটেল থেক যুবকের মরদেহ ‍উদ্ধার

    কুয়াকাটায় আবাসিক হোটেল থেক যুবকের মরদেহ ‍উদ্ধার
    রিপনের মরদেহের পাশে বসে কাঁদছেন দ্বিতীয় স্ত্রী নুপুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে রিপন (২৯) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে হোটেল সোনার বাংলার ১০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিপন ঢাকার আশুলিয়ার চৌগাছা এলাকার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টসকর্মী।

    হোটেল সূত্রে জানা যায়, ২০ এপ্রিল স্বামী-স্ত্রী পরিচয়ে রিপন (২৯) ও নুপুর বিশ্বাস নামের দুজন পর্যটক হোটেল সোনার বাংলার ওই কক্ষে ওঠেন। আজ সকাল ১০টার দিকে নুপুরের ডাক চিৎকারে হোটেলে থাকা লোকজন এসে দেখেন রিপনের মরদেহ পড়ে আছে। পরে তারা পুলিশে খবর দেন।

    রিপনের দ্বিতীয় স্ত্রী পরিচয় দেওয়া নুপুর বিশ্বাস বলেন, ‘বৃহস্পতিবার আমরা কুয়াকাটায় বেড়াতে আসি। তিন দিন কুয়াকাটার সবজায়গায় ঘোরাঘুরি করি। শুক্রবার থেকেই রিপন তার পরিবার ও প্রথম স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করে। প্রথম স্ত্রী তার বিরুদ্ধে মামলাও করবে বলে জানায়। ওইদিন রাতে দুজন ঘুমিয়ে পড়ি। সকালে উঠে রিপনকে ওড়না পেঁচানো অবস্থায় জানালার সঙ্গে ঝুলে থাকতে দেখি। পরে ফাঁস খুলে নিচে নামিয়ে আনি।’

    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই পর্যটকদের মরদেহ পড়ে থাকতে দেখি। তার স্ত্রীও ওই রুমে অবস্থান করছিলেন। স্ত্রী পরিচয় দেওয়া ওই নারীকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ