ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বরগুনায় টিটু হত্যা মামলার আসামিকে কুপিয়ে জখম

    বরগুনায় টিটু হত্যা মামলার আসামিকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নে ইউপি সদস্য টিটু হত্যা মামলার অন্যতম আসামি ফিরোজকে (৩৮) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আজ সন্ধ্যায় সরিষামুড়ী ইউনিয়ন পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে। 

    ফিরোজ এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দারের কর্মী। সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফের কর্মী ও ২০২১ সালে ইউপি সদস্য টিটু হত্যা মামলার অন্যতম আসামি এই ফিরোজ। এসময় হামলাকারীদের ফেরাতে এলে ফিরোজের ভাই মজনু মৃধার স্ত্রী নাজমা বেগমকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় ফিরোজকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে ফিরোজ ও নাজমাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    সরিষামুড়ী ইউপি চেয়ারম্যান শিপন জোমাদ্দার বলেন, সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফের নেতৃত্বে ফিরোজকে হত্যার উদ্দেশে হামলা করা হয়।

    বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ