ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মাঠেই জ্ঞান হারালেন এরিকসেন, স্থগিত ম্যাচ

    মাঠেই জ্ঞান হারালেন এরিকসেন, স্থগিত ম্যাচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউরো কাপের দ্বিতীয় দিনে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেছেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের আশঙ্কা করা হচ্ছে।

    এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানায়নি উয়েফা কিংবা ডেনমার্ক কর্তৃপক্ষ। তবে ডেনমার্ক ও ফিনল্যান্ডের মধ্যকার ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছেন আয়োজকরা। ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত পরে নেয়া হবে।


    ঘটনা ম্যাচের ৪৩ মিনিটের সময়। ফিনল্যান্ডের আক্রমণভাগের সামনে একটি থ্রো-ইন পেয়েছিল ডেনমার্ক। কাছাকাছি থাকায় এরিকসেনের উদ্দেশ্যেই থ্রো-ইনটি করেন সতীর্থ খেলোয়াড়। কিন্তু সেই বল আর রিসিভ করতে পারেননি তিনি।

    থ্রো-ইন থেকে আসা বলটি গায়ে এসে লাগার আগেই জ্ঞান হারিয়ে নিথরভাবে মাটিতে আছড়ে পড়েন এরিকসেন। সঙ্গে সঙ্গে মেডিকেল টিমকে ডাকেন তার সতীর্থ খেলোয়াড়রা। প্রাথমিকভাবে সিপিআর দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে মেডিকেল টিম।

    কিন্তু তাতে কোনো কাজ হয়নি। প্রায় দশ মিনিট ধরে সিপিআর ও অন্যান্য প্রাথমিক চিকিৎসা দেয়ার পরেও জ্ঞান ফেরেনি এরিকসেনের। তাই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। তখন ডেনমার্কের খেলোয়াড় ও গ্যালারিতে থাকা দর্শকদের বেশিরভাগই কান্নায় ভেঙে পড়েন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ