ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • নেছারাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষাথীর মৃত্যু

    নেছারাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষাথীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান শিকদার (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা শাওন বাবু নামে অপর বন্ধু।


    শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের রোঙ্গাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত মেহেদী একই জেলার কাউখালী উপজেলার ১ নম্বর সয়লা রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা গ্রামের কামরুল হোসেন সেন্টু শিকদারের ছেলে। তিনি কাউখালী সরকারি কলেজের সম্মান দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন।  

    মেহেদীর ফুফাতো ভাই স্কুলশিক্ষক আবু হানিফ জানান, গতকাল শুক্রবার বিকেলে মেহেদী তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। সন্ধ্যার দিকে ওই বিদ্যালয়ের সামনের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি দুর্ঘটনায় পতিত হলে তিনি ও তার সঙ্গে থাকা বন্ধু শাওন বাবু গুরুতর আহত হন।

     রাতে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আর আহত অপর বন্ধু শাওন বাবু হোগলা বেতকা গ্রামের সাবেক ইউপি সদস্য আমানের ছেলে এবং তিনি ওই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।  

    কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ