ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • দৌলতখানে অসহায় মানুষের মাঝে শাড়ি- লুঙ্গি বিতরণ

    দৌলতখানে অসহায় মানুষের মাঝে শাড়ি- লুঙ্গি বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে  নাসির উদ্দিন মাস্টার ফাউন্ডেশনের উদ্যাগে অসহায় মানুষের  মাঝে শাড়ি- লুঙ্গি বিতরণ করা  হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল)  বিকাল ৩ টায় দৌলতখান পৌরসভার ৪ নং ওয়ার্ডে এলাকার ৩ হাজার ৫ শ' অসহায় মানুষের শাড়ি -লুঙ্গি  বিতরণ  করা হয়।  

    ঈদ উপলক্ষে উক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষের  হাতে ঈদ উপহার  তুলে দেন, নাসির উদ্দিন মাস্টারের ছেলে বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী জেহাদ হোসেন উজ্জল। বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, 'নাসির উদ্দিন ফাউন্ডেশন একটি সামাজিক প্রতিষ্ঠান।

    এলাকার গরীব ও অসহায় মানুষের সঙ্গে  ঈদের আনন্দ ভাগাভাগি  করে  নিতে প্রতি বছেরর মতো এ বছরও শাড়ি- লুঙ্গি বিতরণ  করা হচ্ছে। ভবিষ্যতে  ফাউন্ডেশনের  মাধ্যমে গৃহহীন  মানুষের জন্য গৃহ নির্মাণের উদ্যাগ নেওয়া হবে।' 

    এদিকে ঈদে নতুন শাড়ি- লুঙ্গি পেয়ে বেজায় খুশি অসহায় মানুষগুলো। শাড়ি পেয়ে নুরজাহান বেগম বলেন, ঈদে নতুন শাড়ি  কেনার সামর্থ ছিলনা। শাড়ি পেয়ে আমি খুব খুশি।  এসময় নাসির উদ্দিন  মাস্টার ও তার পরিবারের  সদস্যরা উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ