ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • আমতলীতে ঈমাম-মুয়াজ্জিনরা পেলেন ঈদ উপহার

    আমতলীতে ঈমাম-মুয়াজ্জিনরা পেলেন ঈদ উপহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমানের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার সব মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় ও ঈদ উপহারের নগদ টাকা ও চাল প্রদান করা হয়েছে।

    শুক্রবার বিকাল ৫ টায় পৌরসভা মিলনায়তনে মেয়র মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে পৌরসভার ৬০টি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড: এম এ  কাদের  মিয়া।  বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান।

    এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান মীর, কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, আওয়ামী লীগ নেতা গাজী মো. কামাল, কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম আলহাজ মো. আবু জাফর মোহাম্মদ সালেহ, মাওলানা ওমর ফারুক জেহাদীসহ পৌরসভার সব মসজিদের ঈমাম ও মুয়াজ্জিন।

    সভা শেষে পৌর মেয়র মো. মতিয়ার রহমানের ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি মসজিদের ঈমামদের পাঁচ  হাজার টাকা ও ৩০ কেজি করে চাল এবং মুয়াজ্জিনদের নগদ ২ হাজার ৫শ টাকা ও ৩০ কেজি চাল ঈদ উপহার হিসেবে প্রদান করেন।

    পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, ঈমামগণ হলেন প্রতিটি মসজিদের প্রধান। তাদের প্রতি আনুগত্য আমাদের সব মুসলমানের আছে ও থাকবে। তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করা হলো।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ