ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পিরোজপুরের ৮ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত

    পিরোজপুরের ৮ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন পিরোজপুরের ৮ গ্রামের ৭ শতাধিক পরিবার। 

    শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকে জেলার মঠবাড়িয়া উপজেলার ৬ গ্রাম, কাউখালী উপজেলার ১টি গ্রাম, নাজিরপুরের ১টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

    জানা গেছে, জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবুনিয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া গ্রামের প্রায় ৬ শতাধিক পরিবার, কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের ৪০ পরিবার, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৬০ পরিবার ঈদ উদযাপন করছেন।

    ঈদের নামাজ আদায় করা ভাইজোড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক খন্দকার হুমায়ুন কবির পান্না জানান, তারা সকাল ১০টায় ঈদের নামাজ আদায় করেছেন। ভাইজোড়া গ্রামের নামাজে ইমামতি করেন আমির আলী মুন্সী। 

    মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুব আলম বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাপলেজা ইউনিয়নসহ মঠবাড়িয়ার বিভিন্ন এলাকায় সুরেশ্বর দরবারের অনুসারীরা আজ ঈদুল ফিতর উদযাপন করছেন। উপজেলার ভাইজোড়া গ্রামে খন্দকার বাড়ি সাবেক চেয়ারম্যান শামসুল হক খন্দকারের নেতৃত্বে সকাল ১০টায় ১টি জামাত এবং কচুবাড়িয়া গ্রামে হাজী বাড়ি সোহরাব হোসেনের নেতৃত্বে সকাল ৯টায় ১টি ও সবুজ নগর গ্রামের গফুর হোসেন হাওলাদারের বাড়ি জামে মসজিদে সকাল ৮টায় মো. জালাল হোসেনের ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

    জেলার নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান আতিয়ার জানান, এই ইউনিয়নের খেজুরতলা বাজার পার্শ্ববর্তী কয়েকটি পরিবার রয়েছে যারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন। সকালে বাজার জামে মসজিদে নামাজ আদায় করেছেন তারা।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, প্রতিবারের মতো এ বছরও মঠবাড়িয়ায় সুরেশ্বর পীরের অনুসারীরা শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। আশা করছি কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটবে না। তাদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

    এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার উর্মি ভৌমিক জানান, সকাল থেকে মঠবাড়িয়া উপজেলার ৩ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তারা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে। তারা যাতে নির্বিঘ্নে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন তার জন্য প্রশাসন সচেতন রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ