ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • পটুয়াখালীর ২৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

    পটুয়াখালীর ২৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফসহ জেলার ২৭ গ্রামের মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন মুসলমানরা। 

    আজ শুক্রবার বদরপুর দরগাহ শরীফ জামে মসজিদে সকাল ৯টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

    জামাতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি। সদর উপজেলার বদরপুর ছাড়াও জেলার কলাপাড়া, বাউফল, গলাচিপা, দশমিনা ও দুমকি উপজেলার অন্তত ২৭ গ্রামের হাজার হাজার মুসলমান ঈদুল ফিতর উদযাপন করছেন। নামাজ শেষে ঈদের খুশিতে মাতোয়ারা এসব এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা।

    বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনি জানান, সৌদি আরবসহ বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার কারণে বিশ্বের অন্য দেশের মুসলমানদের সঙ্গে একই দিনে আমরা রোজা, ঈদুল ফিতর উদযাপন করছি। প্রায় ৮৩ বছর ধরে তা চলে আসছে।

    বদরপুর দরবার শরীফের পরিচালক মো. নাজমুস সাহাদাত জানান, সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে তাই আমরা ঈদুল ফিতর উদযাপন করছি। বদরপুর দরবার শরীফে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।  

    পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় এক হাজার মুসলমান উদযাপন করছেন তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষ্যে ওই গ্রামে সবার মাঝে ঈদের খুশি বিরাজ করছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ