ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ভাণ্ডারিয়ায় জেপি’র ‍ইফতার মাহফিলে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

     ভাণ্ডারিয়ায় জেপি’র ‍ইফতার মাহফিলে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বুধবার সকালে উপজেলা জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় রিজার্ভ পুকুর পার জেপির উপজেলা দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেপির উপজেলা সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। 

    লিখিত বক্তব্যে তিনি বলেন, “সম্প্রতি স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদরের উত্তরসুরিরা হাইব্রিড নেতা-কর্মী সেজে ক্ষমতাসীন দলের ভিতর অনুপ্রবেশ করে বাপ-দাদার এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে ভাণ্ডারিয়ার দীর্ঘদিনের শান্তি-সম্প্রীতি বিনষ্টে সক্রিয় ভূমিকা পালন করছে। 

    এসকল হাইব্রিড দুর্বৃত্তরা কালো টাকার প্রভাবে পবিত্র রমজান মাসে জাতীয় পার্টি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বর্বরোচিত হামলা চালিয়ে তাদের কলুষিত নগ্ন রূপটি পুনরায় উন্মোচিত করার মাধ্যমে ভাণ্ডারিয়ার ইতিহাস ও ঐতিহ্যকে কলঙ্কিত করেছে। 

    গত ১৭  এপ্রিল সোমবার জেপি’র উদ্যোগে উপজেলার ৩নম্বর তেলিখালী ইউনিয়নের জুনিয়া মির্জা বাড়ি মসজিদের সামনে স্থানীয় মুসল্লি ও নেতাকর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখান থেকে ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে দুর্বিত্তরা আমাদের গাড়ি বহরে অতর্কিত হামলা চালিয়ে পাঁচটি গাড়ি ভাংচুর করে। এসময় দৈনিক ইত্তেফাকের ভাণ্ডারিয়া সংবাদদাতাসহ তিন দলীয় নেতাকর্মী গুরুতর আহত হয়। 

    ঐ সময় জেপির ভাণ্ডারিয়া উপজেলা অফিস সহকারীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সেখান থেকে আমরা পুলিশ প্রহরায় ভাণ্ডারিয়া পৌঁছাই। এরপর তারা হামলার ঘটনা ধামাচাপা দিতে  নিজেরাই ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলামের ব্যক্তিগত অফিস ও অফিসে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের মাধ্যমে জেপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়। 

    অথচ ওই অফিসেই মহিউদ্দিন মহারাজ, মিরাজুল ইসলামের ছবি অক্ষত অবস্থায় দেখা যায়। তারা বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে। তারা কালো টাকার জোড়ে ভাণ্ডারিয়ার দীর্ঘ দিনের শান্তি পূর্ণ পরিবেশকে অশান্ত করার জন্য মরিয়া হয়ে উঠেছে । আমরা আমাদের বিরুদ্ধে করা অপপ্রচার ও গুজবের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বলে জানান উজ্জল তালুকদার।”

    সংবাদসম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি এবং পৌর কাউন্সিলর মো.গোলাম সরোয়ার জোমাদ্দার, সহসভাপতি এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ১৪দলীয় জোটের শরিক ওর্য়ার্কাস পার্টির পিরোজপুর জেলা সভাপতি এবং ভাণ্ডা রিয়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ওর্য়ার্কাস পার্টির ভাণ্ডারিয়া উপজেলা সভাপতি মো. আবুদল কালাম হাওলাদার, জেপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকন সিকদার, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুবসংহতির আহবায়ক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, স্বেচ্ছা সেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির সরদার, উপজেলা যুবসংহতির সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মো. জাহিদুল ইসলাম, পৌর ছাত্রসমাজের আহবায়ক মাহাবুব শরীফ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ