ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বামনায় নির্বিচারে কাটা হচ্ছে গাছ

    বামনায় নির্বিচারে কাটা হচ্ছে গাছ
    সড়কের পাশে কেটে রাখা গাছের স্তূপ থেকে ট্রাকে করে এভাবে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনায় প্রতিদিন নির্বিচারে কাটা হচ্ছে বনজ গাছ। বিভিন্ন বাড়ির ব্যক্তি মালিকানাধীন বাগান ও দরপত্রের মাধ্যমে বেড়িবাঁধের অপরিপক্ব গাছ কাটার মহোৎসব শুরু হয়েছে এ উপজেলায়। অতিমাত্রায় গাছ কাটায় চলতি তীব্র তাপদাহে এ উপজেলার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

    এদিকে উপজেলার ৪টি ইউনিয়ন থেকে প্রতিদিন ৮-১০টি ট্রাক ভর্তি কাঠ নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন অঞ্চলে। অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাক প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বীরদর্পে চলে যায় উপজেলা সদর থেকে। এ ব্যাপারে বহুবার উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হলেও গাছ কাটা বন্ধে কোনো উদ্যোগ নিচ্ছে না তারা।

    মঙ্গলবার সকালে বামনা উপজেলার গোলাঘাটা বেড়িবাঁধে গিয়ে দেখা গেছে বাঁধের দুই পাশের অপরিপক্ব রেইনট্রি, চাম্বল ও মেহগনি গাছ কেটে স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে ওই গাছ বনবিভাগ দরপত্রের মাধ্যমে বিক্রি করেছে।

    উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি গ্রামীণ সড়ক ও মহাসড়কের দুই পাশে সারি সারি গাছের স্তূপ রাখা হয়েছে। কোনো কোনো স্থানে ওই গাছ ট্রাকে ভরা হচ্ছে।

    স্থানীয়রা জানায়, প্রতিটি গ্রামেই ব্যক্তিগত বাগানের ছোট-বড় গাছগুলো মালিক বিক্রি করে দিচ্ছে। আর এ গাছগুলো এ উপজেলা থেকে ট্রাকে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যায় ক্রেতারা। অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারণে গ্রামীণ সড়ক ও মহাসড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তারা।

    এ ব্যাপারে বামনা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় একাধিকবার অতিরিক্ত ট্রাক বোঝাই কাঠ পরিবহন বন্ধ করার বিষয়ে আলোচনা হলেও এটি বন্ধে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

    বামনা উপজেলার তুলাতলা এলাকার বাসিন্দা অ্যাডভোকেট মশিউর রহমান হাসিব জানান, বিভিন্ন এলাকার ব্যক্তিগত মালিকানাধীন গাছ কাটার প্রতিযোগিতা শুরু হয়েছে এ উপজেলায়। আর ওই গাছ ট্রাকের ধারণ ক্ষমতার বেশি ভর্তি করে মহাসড়ক দিয়ে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন এলাকায়। ফলে গ্রামীণ সড়ক ও মহাসড়কের স্থায়িত্ব কমে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ব্রিজ ও কালভার্ট।

    বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোশাররফ হোসেন বলেন, 'আমি হতবাক হই কিভাবে প্রশাসনের চোখের সামনে দিয়ে প্রতিদিন ১০-১২টি ট্রাক অতিরিক্ত কাঠ বোঝাই দিয়ে চলে যায়। আমি বিভিন্ন সময় একা প্রতিবাদ করেছি কিন্তু কোনো লাভ হয়নি। অজ্ঞাত কারণে প্রশাসন এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে।'

    বামনা উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা সাইদুর রহমান আকন জানান, এ বিষয়ে আমি পরে কথা বলব। আমি মিটিংয়ে আছি।

    বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হাওলাদার বলেন, 'আমি বিষয়টি জেনেছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ