ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ

    ঝালকাঠিতে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ
    গরমে স্বস্তির জন্য মানুষ নদীর তীরে পার্কে বসে সময় কাটাচ্ছেন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। টানা কয়েকদিনের প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দিনমজুররা কাজ পাচ্ছে না। এতে ঈদের আগে বিপাকে পড়েছেন তারা।

    জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গত চার দিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। জেলায় তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস। সহসাই বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে তারা।

    তীব্র রোদ আর গরমের কারণে শ্রমজীবী মনুষের কষ্ট বেশি হচ্ছে। এত গরম যে রাস্তায় দাঁড়ানো কঠিন হয়ে যাচ্ছে। গরমের কারণে মানুষ কম বের হচ্ছে শহরে। মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ডিগ্রি  সেলসিয়াস। তীব্র রোদ আর গরমে শিশুরা নদীর পানিতে নেমে প্রশান্তি খুঁজছে। অনেকে কাজ ফেলে স্বস্তির জন্য নদীর তীরে পার্কে বসে সময় কাটাচ্ছেন। 

    হাসপাতালের চিকিৎসকরা জানান, ‘তাপপ্রবাহের কারণে ডায়রিয়া, জ্বর, ঠান্ডা, কাশির মতো রোগ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়া ও ঠান্ডা-জ্বরে আক্রান্ত হচ্ছে।’ তাই গরমে রাস্তায় কম বের হওয়া ও পানি বেশি পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ