ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী
  • কলাপাড়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

    কলাপাড়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নাল মৃধা ও আওয়ামী লীগ নেতা বারেক চৌকিদারকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে  সোমবার বেলা ১১টায় কলেজ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

    মানববন্ধনে বক্তব্য রাখেন ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, ছাত্রলীগ নেতা গাজী সাবিদুল ইসলাম হাসিব, উন্নয়নকর্মী রাইসুল ইসলাম রাজীব গাজী, ছাত্রলীগ নেতা তানিম মোল্লা, বারেক চৌকিদারের স্ত্রী মমতাজ বেগম, আহত জয়নাল মৃধার মেয়ে মোসাম্মৎ জারা প্রমুখ। 

    বক্তারা জানান, নবনির্বাচিত চেয়ারম্যান টিনু মৃধার ইন্ধনে তার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ নেতা জয়নাল মৃধা ও বারেক চৌকিদারকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে। হত্যার উদ্দেশে এমন সন্ত্রাসী হামলা চালানো হয় বলে তাদের দাবি। তারা জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানান।

    উল্লেখ্য গত বৃহস্পতিবার জয়নাল ও বারেক চৌকিদারকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ