ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ভাণ্ডারিয়ায় মডেল মসজিদ উদ্বোধন

    ভাণ্ডারিয়ায় মডেল মসজিদ উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

    দেশের জেলা উপজেলায় নির্মানাধীন ৫৬৪টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সকাল সাড়ে দশটায় এক যোগে ৫০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

    এর ন্যায় ভাণ্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড লাগোয়া মডেল মসজিদ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সসীমা রাণী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. সাইদুর রহমান, গণপূর্ত বিভাগের পিরোজপুর নির্বাহী প্রকৌশলী এস.এম তৌহিদুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা শাখার (এন.এস.আই) পিরোজপুর জেলা যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের, ভাণ্ডারিয়া পৌর প্রশাসক ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, পৌর কাউন্সিলর মো. গোলাম সসরোয়ার জোমাদ্দার, বিশিষ্ট সমাজসেবী মো. মিজানুর রহমান সেন্টু মোল্লা সহ মসজিদ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ