ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দৌলতখানে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু 

    দৌলতখানে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে  কাভার্ডভ্যান ও সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। 

    সোমবার (১৭ এপ্রিল)  দুপুরে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর  ইউনিয়নের বকশে আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সজিব গোলদার, তিনি লালমোহন উপজেলার কলমী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিমল গোলদারের ছেলে। পুলিশ তাৎক্ষণিকভাবে  অপর নিহত ব্যক্তি ও আহতদের নাম - পরিচয় নিশ্চিত করতে পারেনি।

    দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টার দিকে ভোলা থেকে কাভার্ডভ্যানটি দৌলতখানের বকশে আলী মহাসড়কে পৌছলে বিপরীত দিক থেকে আশা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

    এ সময় ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত হন আরও তিন যাত্রী। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে। তবে কাভার্ডভ্যানসহ  চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ