ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কুমিল্লায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, আহত ৪০

    কুমিল্লায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, আহত ৪০
    দুর্ঘটনাস্থল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে থেমে থাকা মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দিয়েছে ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেন। এতে ‘সোনার বাংলা’ ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।

    দুর্ঘটনায় এ পর্যন্ত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।  
    রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
     
    জানা গেছে, ঢাকা অভিমুখী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি হাসানপুর রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় থেমে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এছাড়া মালবাহী ট্রেনটিও লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার ঘটনায় ঢাকা ও চাঁদপুর অভিমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  

    দুর্ঘটনার বিষয়ে রেল সেবার সঙ্গে সংযুক্ত সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন জানান, চট্টগ্রাম ঢাকা সোনারবাংলা ৭৮৭ ট্রেন হাসানপুর স্টেশন দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে প্রায় ৮০ কিলোমিটার বেগে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মারাত্মক দুর্ঘটনায় পড়ে ট্রেন দুটি। ইঞ্জিন এবং পরের কয়েকটি বগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইঞ্জিন চলে গেছে জমিতে। ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ