ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নলছিটিতে ৩ জুয়াড়ি আটক

    নলছিটিতে ৩ জুয়াড়ি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৩৭ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়।  

    আটক ব্যক্তরা হলেন উপজেলার মানপাশা গ্রামের আ. মান্নান খানের ছেলে রিপন খান (৩৮), মধ্য কামদেবপুর গ্রামের সাহেব আলি সিকদারের ছেলে মো. কামাল সিকদার (৩৫), বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ওহাব গাজীর ছেলে জাফর গাজি (৪১)।

    শনিবার (১৫ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যান। 


    এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের অন্তত ৫টি স্থানে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে জুয়ার আসর চলে আসছিল। অভিযোগ রয়েছে, এসব আসরে জুয়ার পাশাপাশি মাদক সেবন ও বেচাকেনা হয়ে থাকে।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ