ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় পাচারকালে কোটি টাকার তক্ষক উদ্ধার

    মনপুরায় পাচারকালে কোটি টাকার তক্ষক উদ্ধার
    মনপুরায় কোটি টাকা মূল্যের বিপন্ন প্রজাতির একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় পাচারকালে বিপন্ন প্রজাতির কোটি টাকার মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (১৪ ‍এপ্রিল) ভোর রাত ৫ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক এলাকায় গাছের সাথে ঝুলানো ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে পুলিশ।

    জানা গেছে, উদ্ধার হওয়া তক্ষকটির মূল্য কোটি টাকার ওপরে। এর দৈর্ঘ্য ১০ ইঞ্চি, ওজন ৪ শত গ্রাম। 

    শুক্রবার বিকেল ৪ টায় উদ্ধারকৃত তক্ষকটি বনবিভাগের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে বনবিভাগের কর্মীরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে তক্ষকটি অবমুক্ত করে।

    মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, শুক্রবার ভোর রাতে উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষক পাচারকারীর একটি ব্যাগ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে। শুক্রবার বিকেলে উদ্ধারকৃত তক্ষকটি বনবিভাগের কাছে হস্তান্তর করে।

    এই ব্যাপারে মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তক্ষকটি বিপন্ন প্রজাতির। এটি ১০ ইঞ্চি ও ওজন ৪ শত গ্রাম। পরে তক্ষকটি শুক্রবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

    তিনি আরও জানান, তক্ষক এর দাম বেশি এমন কথা ছড়িয়ে দিয়ে দেশে একটি চক্র সক্রিয় হয়ে ওঠেছে। এর ফলে প্রতিনিয়ত প্রকৃতি থেকে এই প্রাণীটি বিলুপ্ত হতে চলেছে। তাই এটি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ