ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

পবিপ্রবিতে উৎসব-আনন্দে পহেলা বৈশাখ উদযাপন

পবিপ্রবিতে উৎসব-আনন্দে পহেলা বৈশাখ উদযাপন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা। ছবি: মতবাদ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জীর্ণ, অশুভ, অসুন্দর সবকিছু পিছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাংলা ১৪৩০ কে বরণ করে নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি)। 

শুক্রবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টি “ঐ নতুনের কেতন উড়ে কাল-বৈশাখীর ঝড়” স্লোগানকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে।

সকাল ৯:০০ মিনিটে  বের হয় মঙ্গল শোভাযাত্রা। বর্ণিল মঙ্গল শোভাযাত্রাটি  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে কৃষি অনুষদে ফিরে আসে। শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠান। 

নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক  ড. মোঃ ফজলুর হকের সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুসহ  অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। উপস্থিত  ছিলেন সৃজনী বিদ্যানিকেতন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাও।


টিইউ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন