ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • বাউফলে কালো পতাকা প্রদর্শন করে প্রতিবাদ

    বাউফলে কালো পতাকা প্রদর্শন করে প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ওপর হামলা ও কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও পুলিশ তা করতে দেয়নি । তবে আবদুল মোতালেবের অনুসারীরা কালো পতাকা প্রদর্শন করে মানবন্ধন কর্মসূচি পালন করেছে।

    গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে বগা বন্দর এলাকায় পৌনে এক ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচিতে তিন সহাস্রাধিক মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে সবাইকে ইফতার করানো হয়।

    উল্লেখ্য  শুক্রবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচি ঘিরে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ ও পুলিশের সামনে কুপিয়ে জখম করা হয়েছে আবদুল মোতালেব হাওলাদারকে। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

    হামলার ওই ঘটনার ১৪ দিন পর ২ এপ্রিল রাতে বগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। এ সময় বিপুল পরিমান পুলিম মোতায়েন ছিল।

    মামলার ১ নম্বর আসামি হলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ ওরফে মনির হোসেন মোল্লা । মামলায় মোট ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজের অনুসারী। তাঁদের মধ্যে দুজন হলেন তাঁর ভাতিজা। আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক সত্যতা নিশ্চিত করে বলেন,‘বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির আশঙ্কায় বিক্ষোভ মিছিল করতে নিষেধ করা হয়েছে। তাঁরা (আবদুল মোতালেবের অনুসারী) তাঁদের (পুলিশ) কথা রেখেছে।’ তিনি আরও বলেন,যদিও আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ