ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

বাংলা নববর্ষ উপলক্ষে বরিশাল বেতারে দিনব্যাপী অনুষ্ঠানমালা 

বাংলা নববর্ষ উপলক্ষে বরিশাল বেতারে দিনব্যাপী অনুষ্ঠানমালা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামীকাল পহেলা বৈশাখ। বাংলা নতুন বছর ১৪৩০ এর শুভসূচনা। এ উপলক্ষ্যে বাংলাদেশ বেতার বরিশাল আলোচনা, গীতিনকশা, কবিতা আবৃত্তি, গানসহ নানা আঙ্গিকের অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠ‍ানের মধ্যে রয়েছে সকাল ৬ টা ৫ মিনিটে রমনা বটমূল, ঢাকায় আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে ; সকাল ৯ টা ৫ মিনিটে গীতিনকশা ‘নতুন দিনের গান’ ; সকাল ৯ টা ৩৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘বাঙালির উৎসব পহেলা বৈশাখ’ ; সকাল ১০টা ৫ মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘নববর্ষের চিঠি’ ; সকাল ১০টা ২০ মিনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে গীতিনকশা ‘বৈশাখী রঙে রাঙি’ ; সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে নববর্ষ উপলক্ষ্যে বরিশালে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উপর ভিত্তি করে ‘বেতার বিবরণী’ ; রাত ৯ টা ২০ মিনিটে নববর্ষ উপলক্ষ্যে জারি গান ; রাত ১০ টায় নাটক ‘বায়োস্কোপ’ ; অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং Bangladesh Betar App এর মাধ্যমে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন