ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • হলুদ-মচিরে রং মেশানোর অভিযোগে তিন মিল মালিককে জরিমানা

    হলুদ-মচিরে রং মেশানোর অভিযোগে তিন মিল মালিককে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে হলুদ ও মরিচ ভাঙানো তিনটি মিলে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ঝালকাঠি  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

    ভোক্তা অধিকার জানায়, বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকায় আকাশ ফ্লাওয়ার মিল, ফায়ার সার্ভিস সড়কে আরাফাত ফ্লাওয়ার মিল ও খান ফ্লাওয়ার মিলে অভিযান চালিয়ে নানা অসঙ্গতি পাওয়া যায়। 

    অসতভাবে মরিচে ও হলুদে রং মিশিয়ে প্রতারণা করছে মালিক পক্ষ। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।  এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ