ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পিরোজপুরে সামসুল হক ফকিরের স্মরণে শোকসভা

    পিরোজপুরে সামসুল হক ফকিরের স্মরণে শোকসভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের সিনিয়র আইনজীবী মো. শামসুল হক ফকির এবং সিনিয়র আইনজীবী বেলায়েত হোসেন এর মৃত্যুতে জেলা জজশীপের উদ্যোগে বুধবার সকালে জেলা জজ আদালত কক্ষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান এর সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। 

    শোকসভায় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে আলোচনা করেন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খান মো. আলাউদ্দিন, সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, সাবেক সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট হরেন্দ্রনাথ অধিকারী, মরহুম শামসুল হক ফকির এর ছেলে এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. শফিউল হক মিঠু, মরহুম আইনজীবী বেলায়েত হোসেনের ছেলে সুমন। 

    শোকসভাটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল আউয়াল। সভায় দুই আইনজীবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এদিন আদালতের বিচারকার্য স্থগিত ছিল। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিজ্ঞ বিচারকমন্ডলী ও আদালতের আইনজীবীরা উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আরেকটি শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ