ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গৌরনদীতে মাইক্রোবাস সহ ছিনতাইকারী আটক

    গৌরনদীতে মাইক্রোবাস সহ ছিনতাইকারী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী হাইওয়ে থানা পুলিশ শনিবার দুপুরে উপজেলার মাহিলাড়া এলাকায় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো চ ১৫-১২৯০ নম্বরের একটি মাইক্রোবাসসহ আন্তজেলা ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত হল নড়াইল জেলার লোহাগড়া সদর থানা  এলাকার খান জাফর আলীর ছেলে আরিফুজ্জামান রুবেল ।  

    গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানাগেছে, উজিরপুর উপজেলার ইচলাদী বাসষ্ট্যান্ড থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ আন্তজেলা ছিনতাইকারী দলের এক সদস্য গৌরনদীর দিকে পালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম দ্রত ঘটনাস্থলে মাইক্রোবাসটিসহ চালক আন্তজেলা ছিনতাইকারী দলের সদস্য মোঃ আরিফুজ্জামান রুবেল (২৮)কে আটক  করে । 

    ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার চার্জ অফিসার সার্জেন্ট মাহাবুব ইসলাম বলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মলি­ক ফকরুল ইসলাম (পিপিএম-বিপিএম) ও মাদারীপুর রিজওয়ানের সুযোগ্য পুলিশ সুপার মোঃ হামিদুল ইসলাম (পিপিএম-বিপিএম)এর ধারাবাহিক দিক নির্দেশনার ফলে তারা ছিনতাইকারী চক্রটির এক সদস্যকে আটক করতে সক্ষম হয়েছেন। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহনের জন্য আটক হওয়া ছিনতাইকারী ও মাইকোবাসটিকে জেলার উজিরপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ