ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পুলিশে এক চোরের কল, ফেঁসে গেল পুরোচক্র

    পুলিশে এক চোরের কল, ফেঁসে গেল পুরোচক্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চোরাই মোটরসাইকেলে নিজের ভাগ বুঝে না পেয়ে ৯৯৯-এ কল করে ফেঁসে গেল চোর নিজেই। সেই সাথে বেড়িয়ে এসেছে পুরো চোরচক্র। এঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। চক্রে আরো কেউ জড়িত আছে কিনা তা শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। 

    বরিশাল জেলার বাকেরগঞ্জে উপজেলায় এই ঘটনা ঘটেছে। ওসি আলাউদ্দিন মিলন বলেছেন, আটককৃতদের বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে। তাদেরকে শনিবার (১২ জুন) আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠিয়েছেন। পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, চোরর ওপর বাটপারি করতে গিয়েছিল একজন। 

    আর তাতেই পুরো ঘটনাটি বেড়িয়ে এসেছে। আলাউদ্দিন মিলন বলেন, ৯৯৯-এর একটি কল পেয়ে এসআই মাইনুল ইসলাম ও এএসআই ইমদাদুল বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেল আটক করেন। এসময়ে চারজনে মোটরসাইকেলটির মালিকানা দাবী করেন। 

    কিন্তু কেউই গাড়িটির ক্রয়সূত্রের মালিকানার প্রমানাদি দেখাতে পারেনি। আটককৃতরা হলো, বাকেরগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফিরোজ আলমের ছেলে আবদুল্লাহ আল আজাদ(২১), বাকেরগঞ্জ পৌরসভা ৪নং ওয়ার্ডের  আমির আলী বেপারীর ছেলে মেহেদী হাসান শাকিল (২২)। 

    নলছিটি উপজেলার রাজনগর গ্ৰামের হোসেন মল্লিকের ছেলে সাইদুল ইসলাম ইমরান (২২), এবং পটুয়াখালী জেলার বদরপুর ইউনিয়নের তেলিখালি গ্ৰামের বেলায়েত হোসেন মৃধার ছেলে রিপন মৃধা(২৫)। এই চারজন চোরাই গাড়ি ক্রয় করেছেন বলে স্বীকার করেছেন। তারা যার কাছ থেকে গাড়ি ক্রয় করেছেন তিনিও পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনিই প্রথম চোরাই গাড়িটি ক্রয় করেন। 

    তারপর বাকেরগঞ্জের চোরচক্রের চার সদস্যের কাছে বিক্রি করেন। শুক্রবার (১১ জুন) দুপুরে চারজনে বাসস্ট্যান্ডে সমবেত হয়ে গাড়ির ভাগাভাগি করছিলেন। ভাগাভাগি নিয়ে বিরোধ দেখা দিলে চক্রের সদস্য আব্দুল্লাহ আল আজাদ ও মেহেদী হাসান শাকিল মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে পারে এমন সন্দেহে ৯৯৯ নম্বরে কল করেন চোরচক্রের আরেক সদস্য সাইদুল ইসলাম ইমরান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল উদ্ধার করেন। তখন আটককৃত চারজনই গাড়ির মালিকানা দাবী করেন।

    ওসি আলাউদ্দিন মিলন বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দীর্ঘদিন ধরেই চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছিলেন তারা। তাদের সাথে আরো ৪/৫ জন জড়িত আছেন। এছাড়াও উদ্ধারকৃত গাড়িটি প্রথম যিনি ক্রয় করছেন তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়া গাড়ির প্রকৃত মালিকের সন্ধান করছে পুলিশ বলে জানান ওসি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ