ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নলছিটিতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোেনের সময় একজন আটক

    নলছিটিতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোেনের সময় একজন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে মনির হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ড্রেজার জব্দ করা হয়। 

    সোমবার দুপুরে উপজেলার তিমিরকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মনির হোসেন দপদপিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, সুগন্ধা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে একটি চক্র বালু উত্তোলন করে যাচ্ছে। খবর পেয়ে পুলিশ তিমিরকাঠি এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ড্রেজার জব্দ ও একজনকে আটক করা হয়। এ ঘটনায় মনির হোসেন ও মো. সাইফসহ অজ্ঞাত আরো দুইজনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়। এস আই মো. মোস্তফা কামাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

    উল্লেখ্য সুগন্ধা নদীতে অবৈধভাবে উত্তোলন করা বালু ব্যবসা নিয়ে  দ্বন্দের জেরে গত ৫ এপ্রিল রাতে মুন্না বাহিনী কুপিয়ে হত্যা করে সুমন বাহিনীর প্রধান যুবলীগকর্মী তরিকুল ইসলাম সুমনকে। এর পরে থেকে টনক নড়ে প্রশাসনের সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান শুরু করেছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ