ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ফোন না পেয়ে স্কুলছাত্রীর কাণ্ড

    মোবাইল ফোন না পেয়ে স্কুলছাত্রীর কাণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে মোবাইল ফোন না পেয়ে মীম আক্তার নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মীম সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের সহিদুল দেওয়ান ঢাকায় রিকশা চালান। বাড়িতে স্ত্রী সালমা তিন সন্তান নিয়ে বসবাস করেন। কয়েক দিন আগে সালমা তার বড় মেয়ে মীমের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন। এরপর মায়ের সঙ্গে মীম অভিমান করে। 

    বারবার চাওয়ার পরও ফোন না দেওয়ায় মীম রোববার সকালে নিজ কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় মীমের বাসায় কেউ ছিল না। প্রায় এক ঘণ্টা পর মীমকে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন।

    মীমের মা সালমা বেগম বলেন, সকালে মীমকে ঘরে রেখে আমি বিকাশে টাকা আনার জন্য দোকানে যাই। বাসায় ফিরে দেখি আমার মেয়ে ওড়নায় ঝুলছে।

    বাউফল থানার এসআই শোভন বলেন, সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ