ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • কাউখালীতে মৃৎশিল্প পল্লী ঘুরে গেলেন ২২ বিদেশি পর্যটক

    কাউখালীতে মৃৎশিল্প পল্লী ঘুরে গেলেন ২২ বিদেশি পর্যটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে মৃৎশিল্প পল্লী  ঘুরে গেলেন ২২ বিদেশি পর্যটক। শনিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ঐতিহ্যবাহী সোনাকুর গ্রামের মৃৎশিল্প পল্লীতে আসেন তারা। এর আগে শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ভারতীয় প্রমোদতরী ‘এমভি গঙ্গা বিলাস’-এ করে কাউখালীতে পৌঁছান নরওয়ে-কানাডার ২২ জন পর্যটক। 


    এ সময় তারা সোনাপুর গ্রামের মৃৎশিল্প পল্লীর মানুষের সঙ্গে কথা বলেন। তারা কাউখালীর গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রম, কেন্দ্রীয় শ্মশানঘাট এবং কাউখালী কাচাঁ বাজার পরিদর্শন করেন। পরে ওই ২২ বিদেশি পর্যটক নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ের উদ্দেশ্যে কাউখালী ছাড়েন। 


    এমভি গঙ্গাবিলাসের গাইড কায়েস খান বলেন, শুক্রবার “করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, হারবাড়িয়াসহ সুন্দরবনের কয়েকটি এলাকা পরিদর্শন  শেষে সন্ধ্যায় কাউখালীতে পৌঁছান পর্যটকরা। এরপর শনিবার কাউখালীর বিভিন্ন স্থান পরিদর্শন শেষে তারা বরিশাল, নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের উদ্দেশে কাউখালী ছাড়েন। ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁও ঘুরে ১২ এপ্রিল নিজ দেশে ফিরে যাবেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ