ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • দৌলতখান বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা, আহত ৫

    দৌলতখান বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা, আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির সহযোগী সংগঠনের  অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছে। শনিবার বিকাল সোয়া তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে। 

    উপজেলা বিএনপি সূত্র জানায়, শনিবার বিকাল তিনটায়  কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি পালনের লক্ষ্যে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের  নেতাকর্মীরা  দলীয় কার্যালের সামনে অবস্থান নেয়। পূর্ব  থেকে সেখানে পুলিশ মোতায়েন ছিল। 

    এসময় ছাত্রলীগের নেতাকর্মীরাও বিএনপির দলীয় কার্যালয়ের পশ্চিম পাশে  সানসেট রেস্টহাউজের সামনে জড়ো হয়। একপর্যায়ে পুলিশের  উপস্থিতিতেই ছাত্রলীগের কর্মীরা  বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে। 

    এতে বিএনপির ৫ জন নেতাকর্মী  আহত হন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা অভিযোগ  করে বলেন, কোন উসকানি ছাড়াই  ছাত্রলীগ কর্মীরা  শান্তিপূর্ণ অবস্থান  কর্মসূচি চলাকালে  হামলা করে এবং দলীয় কার্যালয় তালাবদ্ধ করে দেয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ