ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে টেন্ডার ছাড়াই ভবন অপসারণ

    লালমোহনে টেন্ডার ছাড়াই ভবন অপসারণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার এবতেদায়ী ভবনটি টেন্ডার ছাড়াই ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই ক্ষমতার জোরে ভবনটি ভেঙে ফেলা হয় বলেও স্থানীয়সূত্র দাবী করেন। ভবনটি ভাঙ্গার জন্য দেয়া হয়নি কোন টেন্ডার। 

    এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী ভবন অপসারণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আবেদন করলে সে অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ব্যবস্থা গ্রহন করবে। কেহ প্রভাব খাটালে প্রতিষ্ঠান প্রধান থানায় জিডি করবে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জানাবেন। পুরো বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাভুক্ত। 

    এদিকে এবিষয়ে জানতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফকে ফোন করলে তিনি বলেন, বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি জানেন। তিনি বলেছেন কাগজপত্র তিনি ঠিক করবেন, করেছেন কিনা আমার জানা নেই। তাছাড়া ভবনটি অপসারণের বিষয়ে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেননি বলেও জানান। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ