ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নলছিটিতে যুবলীগ কর্মী হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

    নলছিটিতে যুবলীগ কর্মী হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমন হত্যার মামলায় দুই আসামি রাজিব মল্লিক ও সাগর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়। রাজিব পটুয়াখালীর বাসিন্দা, সাগর নলছিটি উপজেলার কুলকাঠি এলাকার বাসিন্দা। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের মূলহোতা দিদারুল আলম মুন্নাসহ ১৩ জনের নামে মামলা করেন নিহত সুমনের বোন শিউলী আক্তার।

    আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাতে যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।  নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।  বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ