১০ বোতল ফেনসিডিল সহ আটক ১

আটককৃত ফাতেমা বেগম(৩৭)
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
নগরীর সিএন্ডবি রোডের সড়ক ও জনপদ কার্যালয়ের সামনে থেকে ১০ বোতল ফেনসিডিল সহ ফাতেমা বেগম(৩৭) নামে এক নারীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক হয়। আটককৃত ফাতেমার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে নগর পুলিশ।
টিইউ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন