ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দৌলতখানে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬

    দৌলতখানে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে  জমি নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  সংঘর্ষে  নারীসহ কমপক্ষে  ৬ জন আহত হয়েছেন। 

    মধ্যে আঃ কাদের (৩৫), বাহাউদ্দীন (৩০), আলামিন(৩২), রাকিব(২৩) দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে  গেছেন। 

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা  জানায়, একই বাড়ির জয়নাল ও আলামিন গংদের মধ্যে  জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।  শুক্রবার সকালে আলামিন গংরা জয়নাল গংদের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করতে যায়। 

    এসময় জয়নালের স্ত্রী আম্বিয়া  খাতুন ও ছেলে আঃ কাদের বাধা দিলে তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৬ জন আহত হয়। 

    আহত আঃ কাদের বলেন, আলামিন গংরা দলবলসহ আমাদের জমি দখল করতে যায়। এতে বাধা  দিলে হামলা করা হয়। এ ব্যাপারে অভিযুক্ত আলামিন সাথে যোগাযোগ করা হলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন,  জয়নাল গংরা তাদের ভোগদখলীয় জমি জোরপূর্বক  দখলে করতে চায়। 

    দৌলতখান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সত্ত রঞ্জন বলেন, এ বিষয়ে অভিযোগ  পাওয়া গেছে।  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ