ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সুপ্রিম কোর্ট বারের ইফতার

    বিএনপিপন্থি আইনজীবীদের হামলা-ভাঙচুর

    বিএনপিপন্থি আইনজীবীদের হামলা-ভাঙচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ইফতার ও দোয়া মাহফিলে বিএনপিপন্থি আইনজীবীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সম্পাদক প্রার্থীর নেতৃত্বে এ হামলা চালানো হয়।

    অভিযোগ রয়েছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর ও দক্ষিণ হলে আয়োজিত এ ইফতার মাহফিলে টেবিল ও চেয়ার ভাঙচুর করেন বিএনপিপন্থি আইনজীবীরা।


    এদিকে একই স্থানে সুপ্রিম কোর্ট বার ও সাধারণ আইনজীবীর ব্যানারে অ্যাডহক কমিটির পক্ষ থেকেও ইফতার মাহফিলের ডাক দেয়। সেখানে এ ভাঙচুরের ঘটনা ঘটে।


    এর আগে দুপুর থেকেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক আবদুন নূর দুলাল সংবলিত ইফতার পার্টির আহ্বানে লেখা ব্যানার ছিঁড়ে ফেলে আদালত প্রাঙ্গণে কালো পতাকা মিছিল করেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা।

    অপরদিকে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরাও সুপ্রিম কোর্ট বার ভবনের সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে পাল্টা বিক্ষোভ করেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ