ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

আগৈলঝাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলার আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু দিয়া বাড়ৈ ওই গ্রামের দেবাশীষ বাড়ৈর মেয়ে। আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে খেলা করতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু দিয়া। পরে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তার স্বজনেরা। পরে পুকুর থেকে দিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান আলম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করে শিশুটি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন