ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • বরগুনায় খাল থেকে নারীর লাশ উদ্ধার

    বরগুনায় খাল থেকে নারীর লাশ উদ্ধার
    নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে খাল থেকে মোসা. সাফিয়া বেগম (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

    মৃত ওই নারী দক্ষিণ নলবুনিয়া গ্রামের আলম বয়াতীর স্ত্রী ও একই এলাকার মৃত নিহাল উদ্দিন চৌকিদারের মেয়ে।

    বুধবার (৫ এপ্রিল) দুপুর ৩টায় উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।

    জানা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে সন্তানের পায়ের নুপুর তৈরি করার টাকা জোগাড় করতে বাড়ি থেকে বের হন। সেই থেকে নিখোঁজ ছিলেন সাফিয়া বেগম। আজ দুপুরে দক্ষিণ নলবুনিয়ার একটি খালে ওই নারীর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় ওই নানীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

    এ বিষয়ে নিখোঁজের আত্মীয় স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জের ধরেই তাকে কেউ হত্যা করেছে। তবে হত্যা নাকি আত্মহত্যা অথবা কিভাবে মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানা যায়নি।

    তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে। পরিবার থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ