ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ঝালকাঠিতে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত

    ঝালকাঠিতে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত
    তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের ত্রৈমাসিক বৈঠক ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারীপক্ষ’র অধিকার এখানে, এখনই এ প্রকল্পের সহযোগিতায় ঝালকাঠিতে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

    চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) এ সভার আয়োজন করে। সভায় তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের সদস্যরা তাদের কার্যক্রমের বর্তমান অবস্থা ও পরবর্তী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করে।

    সভাটি পপরিচালনা করেন প্রকল্পের প্রকল্প পরিচালক সামিয়া আফরীন। এছাড়াও সভায় নারীপক্ষ’র প্রতিনিধি সাইডো এর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এবং প্রকল্প ব্যবস্থাপক মাকসুদা খাতুন, ঊধ্বর্তন প্রকল্প কর্মকর্তা তাহ্সিন রহমান এবং প্রকল্প কর্মকর্তা মৌসুমি বেগম বক্তব্য রাখেন। অনুরূপ সভা জেলার নলছিটি উপজেলাতেও অনুষ্ঠিত হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ