ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শিক্ষানীতি প্রণয়নের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি: আমু

    শিক্ষানীতি প্রণয়নের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি: আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৪ দলর সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, এ দেশে কোনো শিক্ষানীতি ছিল না। বিগত কোনো সরকার দেশে একটি শিক্ষানীতি প্রণয়ন করতে পারেনি।

    তাদের সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়নি। শেখ হাসিনা সরকার গঠন করার পর শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করা হয়েছে। এ শিক্ষানীতি সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয় যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছ।

    মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টায়  ঝালকাঠির নলছিটি উপজেলা সব মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমু বলেন, শিক্ষা হচ্ছে জাতির মরুদণ্ড, এ মরুদণ্ড উৎপত্তি হয় প্রাইমারি শিক্ষা থেকে। এটি অনুধাবন করতে পারছিলেন বলেই বঙ্গবন্ধু ওই সময় সব প্রাইমারি স্কুলগুলোকে জাতীয়করণ করেছিলেন।

    তিনি আরও বলন, আগেরকার মেয়েরা শিক্ষার ব্যাপারে আগ্রহী ছিল না, কারণ তাদের এত সুযোগ-সুবিধা ছিল না। বর্তমানে লেখাপড়া শেষ করেই তাদের চাকরি হচ্ছে। তাদের সমান সুযোগ-সুবিধা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানাত আরা নাহিদ ও অতিরিক্ত  পুলিশ সুপার (সদর সার্কল) মো. মহিতুল ইসলাম উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ