বাবুগঞ্জের উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ শুরু

দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি) এর দিক নির্দেশনায় বাবুগঞ্জের ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন এর নেতৃত্বে মাধবপাশা ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণের মধ্যদিয়ে উপজেলার ৬ ইউনিয়নে এ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
সোমবার বিকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব অসহায় পরিবারের মাঝে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ স্বপনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হাসানুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসুদ করিম লাভলু, জাহাঙ্গীর হোসেন আকন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামীম খান, সিরাজুল ইসলাম পিন্টু, ইউপি সদস্য খলিলুর রহমান। এসময় ইউনিয়নের নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগে সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এইচকেআর