ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • জেলা-উপজেলায় প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কেন্দ্র করা হবে : আমু

    জেলা-উপজেলায় প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কেন্দ্র করা হবে : আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জেলা ও উপজেলায় প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

    তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের পরিকল্পনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের নিয়ে নানা প্রকল্প হাতে নিয়েছেন। প্রবিন্ধীদের জন্য জেলা ও উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। ইতোমধ্যে ৮টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হতো তাহলে এখন প্রশিক্ষণ কেন্দ্রগুলো নির্মাণ হয়ে যেতো।

    সোমবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝালকাঠি সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। 


    আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, অটিজম শিশু জন্মগ্রহণ করলে বাবা মাকে বিষয়টি বুঝতে হবে, তাকে সুচিকিৎসা করাতে হবে। চিকিৎসার মাধ্যমে শিশুকে সুস্থ করতে হবে। সরকার তাদের পড়ালেখার ব্যবস্থা করেছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, তারাও পড়ালেখা করে চাকরি করছে। সরকার তাদের চাকরির ব্যবস্থাও করে দিচ্ছে। 


    ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ  অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা ও সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. শামীম আহম্মেদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ