ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • এক সপ্তাহ ধরে দুই ফেরি বিকল, চরম বিপাকে তরমুজ ব্যবসায়ীরা

    এক সপ্তাহ ধরে দুই ফেরি বিকল, চরম বিপাকে তরমুজ ব্যবসায়ীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক সপ্তাহ ধরে বিকল হয়ে পড়ে আছে ভোলা-লক্ষীপুর রুটের দুই ফেরি। এতে উভয় পাড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

    ভোলার ইলিশা ফেরিঘাটে দীর্ঘ যানজটের কারণে বিপাকে পড়েছেন কাঁচামালের ব্যবসায়ীরা। বিশেষ করে তরমুজ ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে।

    রোববার (২ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত ঘাটে পারাপারের অপেক্ষায় উভয় পাড়ের দুই শতাধিক যান। যার মধ্যে ভোলা অংশে অপেক্ষমান ৭০টি।

    এসব ট্রাক-শ্রমিক ও চালকদের অভিযোগ, ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছেন না তারা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

    তরমুজ বহনকারী লরি চালক মো. কামাল হোসেন ও ইদ্রিস বলেন, শনিবার (১ এপ্রিল) রাত থেকে তারা ঘাটে পারাপারের অপেক্ষায়। কিন্তু লাইন জটের কারণে যেতে পারছেন না! কখন যেতে পারবেন তার নিশ্চয়তা নেই! ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষা করলে তাদের তরমুজ নষ্ট হয়ে যাবে।

    এ বিষয়ে ফেরির ইনচার্জ মো. পারভেজ খান বলেন, কুসুম কলি ও কলমি লতা নামে দুটি ফেরি বিকল। ফেরিগুলো দ্রুত মেরামতের চেষ্টা চলছে। আশা করি, ২/১ দিনের মধ্যে তা সচল হবে। তখন জট কমবে।

    জানা গেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে দ্বীপজেলা ভোলার যোগাযোগের সহজ মাধ্যম ভোলা-লক্ষীপুর ফেরি সার্ভিস। এই রুটে চলাচল করছে ৬টি ফেরি। তার মধ্যে ২টি ফেরি বিকল থাকায় এই যানজট।

    এদিকে, জেলা কৃষি বিভাগ জানিয়েছে, এ বছর জেলায় ১৮ হাজার হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। যেখানে মোট সাড়ে ৯ লাখ মেট্রিকটন তরমুজ উৎপাদন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় ৯০ ভাগই চলে যায় বিভিন্ন জেলায়। এ কারণে তরমুজবাহী গাড়ির চাপ বেশি। কারণ ভোলার বাইরে যেতে হলে ভোলা-লক্ষীপুর রুটটিই ব্যবহার করতে হয়। কিন্তু ফেরি বিকল থাকায় যানজটের কারণে এখন ভোগান্তি পোহাতে হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ