ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • পিরোজপুরে ছাত্রলীগ কর্মী সাকিব হত্যার আসামিদের ফাঁসির দাবীতে মানববন্ধন

    পিরোজপুরে ছাত্রলীগ কর্মী সাকিব হত্যার আসামিদের ফাঁসির দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কদমতলায় ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার হত্যার আসামিদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। রোববার (২এপ্রিল) সকালে শহরের টাউন ক্লাব সড়কে কদমতলা এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    নিহত ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের মো. আলতাফ হোসেন হাওলাদারের পুত্র।

    মানববন্ধনে বক্তব্য রাখেন কদমতলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. হানিফ খান, নিহত সাকিবে মা দেলোয়ার বেগম, নিহত সাকিবে ভাই আতিকুর রহমান সজলসহ এলাকাবাসী। 

    বক্তারা বলেন, সাকিব হত্যার আসামিরা বিভিন্নভাবে সাকিবের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। ছাত্রলীগের এক তরুন কর্মীকে হত্যা করেও এলাকায় তারা তাদের প্রভাব বিস্তার করছে। তাই এ হত্যা মামলার আসামী সায়েদ, শাহিদ, আনিস, বেল্লাল, হাফিজ ও দুলালের ফাঁসির দাবী করেন। যাতে করে এ হত্যাকান্ডের সঠিক বিচার হয়। 

    উল্লেখ্য, ২০১৭ সালের ৭মে স্থানীয় ছাত্রলীগের নতুন কমিটি করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয় ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ