ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শাড়ি লুঙ্গী বিতরণ

    দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শাড়ি লুঙ্গী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়ন মূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো  এবছরও উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌর সভার অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়। 

    শনিবার সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিতরণ করেন চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সচিব শ্যামল কৃষ্ণ বড়াল, ইউপি সদস্য আব্দুর রহমান, এইচ এম সালাউদ্দিন,মো. মাইনুল হোসেন, মো. জিয়াউল হাসান, মো. সাইদুল ইসলাম লিখন সওদাগর, যুবসংহতি নেতা সুজন তালুকদার। 

    দুপুরে পৌর শেখ কামাল অডিটরিয়ামে বিতরণ করেন, জেপির সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, পৌর জেপির মো. জামাল উদ্দিন লিটন হাওলাদার,উপজেলা যুবসংহতির আহবায়ক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, উপজেলা যুবসংহতি নেতা সুকুমার দাস, পৌর যুবসংহতির সদস্য সচিব মো.সাইদুল ইসলাম মুন্সি প্রমুখ।

    বিতরণ কাজে সহায়তা করেন সংস্থার পক্ষে আতিকুজ্জামান খোকন ও মো. কবির হোসেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ