ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পানি পানে চরফ্যাশনের লোকালয়ে হরিণ 

    পানি পানে চরফ্যাশনের লোকালয়ে হরিণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিষ্টি পানি পান করতে লোকালয়ে এসে জনতার হাতে আটককৃত একটি চিত্রা হরিণ বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন রেঞ্জের বিট অফিসার মো. কাশেম উদ্ধার করে চরমানিকা বিটের চর ইসলাম সংরক্ষিত ম্যানগ্রোভ বনে অবমুক্ত করেছেন।

    বিট কর্মকর্তা কাশেম জানান, উপজেলার ওমরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আবাসন সংলগ্ন খালে সকালে পানি পান করার সময় মো. শামিম নামের এক কিশোর দেখতে পেয়ে ডাক চিৎকার করলে সালামত উল্লাহ, কবির, মোশারফ হরিণটিকে আটক করে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামকে অবগত করেন। 

    তিনি হরিণটিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেধে রেখে চরফ্যাশন বনবিভাগ রেঞ্জের বিট কর্মকর্তা কাশেমকে মোবাইল ফোনে অবগত করেন। আবুল কাশেম হরিণটিকে চেয়ারম্যানের কাছ থেকে বুঝে নিয়ে ভোলা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার ও বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলামকে জানান। 

    তারা উদ্ধারকৃত চিত্রা হরিণটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করার নির্দেশনা মোতাবেক ওমরপুর ইউনিয়ন থেকে চরমানিকা বিটের চরইসলাম সংরক্ষিত ম্যানগ্রোভ বাগানে বন প্রহরীদেরকে নিয়ে হরিণটিকে অবমুক্ত করেন। অবমুক্ত করা চিত্রা হরিণটির ওজন প্রায় ৪০ কেজি বলে ধারণা করেছেন বিট কর্মকর্তা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ