ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাঁঠালিয়ায় বিষখালী নদীতে টেকসই বেরিবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

    কাঁঠালিয়ায় বিষখালী নদীতে টেকসই বেরিবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপকূলীয় জেলা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীর তীরে স্থায়ী ও টেকসই বেরিবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    নদী তীরের বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচিতে বীরমুক্তিযোদ্ধা, সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার তিন শতাধিক নারী পুরুষ অংশ নেন। 

    মানববন্ধনে জানানো হয়, বেরিবাঁধ না থাকায় স্বাভাবিক জোয়ারে উপজেলা পরিষদসহ বিষখালী নদী তীরবর্তী কমপক্ষে ১৫টি গ্রামের নিম্মাঞ্চল দুই থেকে তিন ফুট উচ্চতায় প্লাবিত হয়। পনিতে ব্যাপক ফসলহানিসহ রাস্তাঘাট তলিয়ে যায়। জল-জলোচ্ছাসে এখনাকার মানুষের জীবন বিপন্ন। তাই দ্রুত স্থায়ী ও টেকসই বেরিবাঁধ নির্মাণের দাবি জানান তারা। 

    মানববন্ধনে বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন বাচ্চু সিকদার, স্থানীয় বাসিন্দা মো. মনির হোসেন খান, সামাজিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি অমিত হাসান তুহিন, ব্যবসায়ী মো. মানিক খান ও নাসিম মীরবহর।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ