ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভারতে করোনায় ৭০ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

    ভারতে করোনায় ৭০ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী হলেও দৈনিক মৃত্যুর সংখ্যা এখনো কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৪ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় যা বেড়েছে প্রায় ৬০০ জন। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৬৭ হাজার ৮১ জন।

    এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৮৪ হাজার ৩৩২ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। যা বিগত ৭০ দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জন।

    আগেরদিন করোনা রোগী শনাক্ত হয়েছিল ৯১ হাজার ৭০২ জন। প্রাণ হারিয়েছেন তিন হাজার ৪০৩ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ